
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া চারজন হলেন স্বপন (২৮), তাঁর স্ত্রী সারজানা (২৫), দুই সন্তান হাসান (৮) ও হুসেন (৪)।
দেয়াল ধসে চাপা পড়ে চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী। তবে কীভাবে এই ঘটনা ঘটল প্রাথমিকভাবে বিস্তারিত তিনি জানাতে পারেননি।