নছিমনের চাপায় পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় নছিমনের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার নাইশিমুল এলাকায় মির্জাপুর-রানিরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পথচারীর নাম সহদেব সরকার (৬৫)। তাঁর বাড়ি উপজেলার বিশালপুর উত্তরপাড়া গ্রামে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, রানিরহাটের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল নছিমনটি। এ সময় পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আজহার আলী বলেন, পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে নছিমনটি। আর নিহত ব্যক্তির স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।