ফাও খাওয়ার বিল দিলেন ওসি

পলাশ থানার ফটকসংলগ্ন চা–দোকানদার হুসেন আলীর পাওনা ২ হাজার ৩০৫ টাকা পরিশোধ করেছেন ওসি মকবুল হোসেন মোল্লা। গত শুক্রবার রাত ১০টায় হুসেন আলীকে তাঁর কক্ষে ডেকে নিয়ে টাকা পরিশোধ করেছেন তিনি।

গতকাল শনিবার ‘চা-কফির বিল দেন না ওসি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।

হুসেন আলী বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ডেকে নিয়ে পুরো টাকাই দিয়ে দিয়েছেন ওসি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, ভুল–বোঝাবুঝির কারণেই এমনটা হয়েছিল। চা–দোকানদার হুসেন আলীর পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

‘চা–কফির বিল দেন না ওসি’