
বন্যা পরিস্থিতির কারণে বড় ধরনের কোনো আয়োজন না হলেও দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছে সিলেট জেলার মানুষ। আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নানা আয়োজন করা হয়। বেলা ১১টায় পদ্মা সেতুর উদ্বোধন বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ প্রমুখ। মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেলুন ওড়ান অতিথিরা। পরে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর পুলিশের আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পুলিশ লাইনসে বড় পর্দায় প্রদর্শন করা হয়। আজ সকাল ১০টায় সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উদ্যাপনে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপকমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপকমিশনার তোফায়েল আহমদ, উপকমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপকমিশনার আজবাহার আলী শেখ, উপকমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, সিলেট শিল্প পুলিশের সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী, পুলিশ সুপার রেলওয়ে শেখ শরিফুল ইসলাম, সিআইডি সিলেটের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, উপকমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত বি এম আশরাফ উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ লাইনস কম্পাউন্ডে শোভযাত্রা অনুষ্ঠিত হয়।