পাবনার ইয়াছিন মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল শনিবার জেলা সদরের প্রায় এক হাজার গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। পাবনা সদর উপজেলার সাদিপুর, কোমপুর, আশুতোষপুর, দ্বীপচর ও চরবলরামপুর গ্রামের বাসিন্দারা এ চিকিৎসাসেবা পেয়েছেন। পরিষদের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার মাহমুদ, শিশুরোগ বিশেষজ্ঞ দিলরুবা সিদ্দীক, চিকিৎসক মাসুদুর রহমান, সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম রোগীদের ব্যবস্থাপত্র দেন।