সারা দেশের মুজিব বাহিনীর (বিএলএফ) সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তকরণের দাবি জানিয়েছেন বৃহত্তর ময়মনসিংহের মুজিব বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ক্লিনিকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মুজিব বাহিনীর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।