
রংপুর নগরে ট্রাকের ধাক্বায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার অপর চার যাত্রী। আজ মঙ্গলবার বেলা একটার দিকে নগরের মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তবে আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে ট্রাকচালককে।