সবজান্তা সমীপেষু

Father শব্দটি আমরা উচ্চারণ করি ‘ফাদার’, কিন্তু Mother শব্দটির উচ্চারণ ‘মদার’ না করে মাদার করি কেন?
শাহরিয়ার নাজিম, নারিকেলী, জামালপুর
 ফাদার এবং মাদারের মধ্যে যে একটা সুসম্পর্কটা আছে, সেটা বোঝানোর জন্য।

প্রশ্ন নাই, উত্তর চাই!
প্রত্যয় রসুল, বকচত্বর, কুষ্টিয়া
 উত্তর নাই, প্রশ্ন চাই।

শিশুদের কাছ থেকে রাজনীতিবিদেরা কী শিক্ষা নিতে পারে?
তাবাসসুম, হাকিমপুর, দিনাজপুর
 শিশুসুলভ আচরণ কেবল শিশুদেরই মানায়—এই শিক্ষাটাই নিতে পারে।

গাড়ি চলে চাকার ওপর, নেতা চলে কিসের ওপর?
মিলি, ফরিদগঞ্জ, চাঁদপুর
 ওই গাড়িটার ওপর।

কলা বিভাগ আছে; আম, জাম কিংবা কাঁঠাল বিভাগ নেই কেন?
রণজিৎ ঠাকুর, জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
 কলা বারো মাস পাওয়া যায়, বাকি ফলগুলো পাওয়া যায় না, তাই।

আমার চারপাশের সবকিছুই অন্ধকার দেখছি কেন?
পিন্টু চন্দ্র সরকার, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
 লোডশেডিং চলছে, তাই।

সেরা প্রশ্ন
শিক্ষা জাতির মেরুদণ্ড হলে, জাতির মস্তিষ্ক কী?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
 রাজনীতি।

অভিনন্দন শাহাদাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।