
সিলেট বিভাগে (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। ওই দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৪।
২৪ ঘণ্টায় বিভাগে ৮১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬ জন। এ নিয়ে বিভাগে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩০৬। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত জুন মাসের শেষার্ধ থেকে সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ১৪ শতাংশের ওপরে হচ্ছিল। জুলাই মাসের প্রথম দিক থেকে যা ৩০ শতাংশের ওপরে হতে থাকে। গত ২ আগস্ট শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৪৩ দশমিক ৬৫ শতাংশ। সম্প্রতি করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। এক সপ্তাহ ধরে শনাক্ত ১৫ শতাংশের নিচে নেমে এসেছে। গতকাল শনাক্ত ৬ শতাংশের আশপাশে নেমে এসেছে।
বিভাগে করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৯৩৩, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ২৯, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারের ১১ জন। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৫৩ হাজার ৮৭৭ জনের। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ৩৩ হাজার ১৬৭, সুনামগঞ্জের ৬ হাজার ১৯৫, হবিগঞ্জের ৬ হাজার ৫৬৫ ও মৌলভীবাজারের ৭ হাজার ৯৫১ জন।
বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৯৩৩, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫৩। এর মধ্যে ১১৯ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৬ জন।