
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় আজ শনিবার বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন আবদুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৭০) ও ফজলুল রহমানের স্ত্রী নুরজাহান (৬৫)। তাঁরা দুজনই কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কে এম মেহেদি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা পার হওয়ার সময় এশিয়া এয়ারকন নামের যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমেলা ও নুরজাহানের মৃত্যু হয়। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।