হাসিনা-ক্যামেরন বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এ বৈঠক হয়।

এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

শেখ হাসিনা গার্ল সামিটে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতকাল সোমবার যুক্তরাজ্যে পৌঁছান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে যুক্তরাজ্য গেছেন। খবর ইউএনবির।