এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন। আজ দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সুমপাড়া মড়লবাড়ী এলাকায়
এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন। আজ দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সুমপাড়া মড়লবাড়ী এলাকায়

ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ লোকজন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মুঠোফোনে কল করে ডেকে নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত ব্যক্তির নাম মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০)। তিনি গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের বাগবেড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি মাছের রেণু পোনা উৎপাদন ও ব্যবসা করতেন।

পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবেড় এলাকায় মহিদুজ্জামানকে নিজের মাছের ঘেরে মুঠোফোনে কল করে ডেকে নেওয়া হয়। উপজেলার সুমপাড়া মড়লবাড়ী এলাকার তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩৫) তাঁকে ডেকে নেন। সেখানে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ।

পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবেড় এলাকায় মহিদুজ্জামানকে নিজের মাছের ঘেরে মুঠোফোনে কল করে ডেকে নেওয়া হয়। উপজেলার সুমপাড়া মড়লবাড়ী এলাকার তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩৫) তাঁকে ডেকে নেন। সেখানে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

মহিদুজ্জামানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন অভিযুক্ত তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে গফরগাঁও থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘কেন মহিদুজ্জামানকে হত্যা করা হয়েছে, সে রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিদের দুটি ঘর আগুনে পুড়িয়ে দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’