লক্ষ্মীপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
লক্ষ্মীপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে

লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবিরের হট্টগোল

লক্ষ্মীপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি চলাকালে এ ঘটনা ঘটে।

দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কিছু সময়ের জন্য অনুষ্ঠান বিঘ্নিত হলেও পরে তা আবার শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এ সময় উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানান। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হট্টগোল শুরু হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু তারেক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়েছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।