দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর-লুটপাটের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি আগুন দিয়েছে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে
দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর-লুটপাটের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি আগুন দিয়েছে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে আগুন, নিহত ১

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে ওই সংঘর্ষে সূত্র হয়।

নিহত ব্যক্তির নাম রাজিব শেখ (২৮)। তিনি চিংগড়ী গ্রামের ফারুক শেখের ছেলে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুঠোফোনে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই বংশের এই পূর্ববিরোধের জের ধরে গতকাল রাতে কয়েক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।