
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী প্রয়াত ছায়েদুল হকের স্ত্রী দিলসাদ আরা মিনু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
নিহত ব্যক্তির একমাত্র সন্তান চিকিৎসক রায়হানুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে। মা ক্যান্সারজনিস রোগে ভুগছিলেন। রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি বলেন, আজ রাতে এশার নামাজের পর ঢাকায় মায়ের প্রথম জানাজা ও কাল রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গ্রামেই তাঁর মায়ের লাশ দাফন করা হবে।
মৃত্যুর সময় দিলসাদ আরা মিনু একমাত্র সন্তান রায়হানুল হক, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী ছায়েদুল হক ২০১৬ সালের ১৬ ডিসেম্বর মারা যান।