বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, মুক্ত অবরুদ্ধ শিক্ষকেরা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) । এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালান একদল ব্যক্তি। শিক্ষার্থীদের ওপর হামলা করে তাঁরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের তালা খুলে শিক্ষকদের বের করে দেন।