দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হতাহত হন একই পরিবারের চার সদস্য। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হতাহত হন একই পরিবারের চার সদস্য। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে

পরিবারটি যাচ্ছিল বিয়ের দাওয়াতে, গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মায়ের পর ১১ মাসের মেয়ের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়ে তাঁর ১১ মাস বয়সী মেয়ে পাঁচ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হয়েছেন রুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে মারিয়া মাহরিন। রুমির স্বামী মাহমুদুল হাসান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী।

গতকাল দুর্ঘটনার পর রুমি এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়ার মৃত্যু হয়। দিবাগত রাত একটার দিকে মা ও মেয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এক মাসের ছুটিতে গত আগস্টে দেশে এসেছিলেন মাহমুদুল। একই দুর্ঘটনায় মাহমুদুল ও তাঁদের সাত বছর বয়সী ছেলে আবদুর রহমান আহত হন। বাবা–ছেলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে নবাবগঞ্জে নিজের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন মাহমুদুল হাসান। জনতা ব্যাংকের সামনে আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ চলায় যানজট ছিল। সেখানে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাককে পাশ কাটানোর সময় পেছন থেকে মাছের পোনাবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়।

মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক সাব্বির আহমেদ ও তাঁর সহকারী রায়হান ইসলামকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে।
শামীম আল মামুন, বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত)

এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রুমি আক্তার কোলে থাকা শিশুকে নিয়ে সড়কের ডান পাশে পড়ে যান। ছেলে আবদুর রহমানকে নিয়ে মোটরসাইকেলসহ বাঁ পাশে পড়ে যান মাহমুদুল হাসান। এ সময় পেছন থেকে আসা মালবোঝাই ট্রাক রুমি আক্তারের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর কোলে থাকা মারিয়ার একটি পা ভেঙে যায়।

পরে স্থানীয় লোকজন আহত মাহমুদুল হাসান ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মারিয়া মাহরিনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া সাতটার দিকে তার মৃত্যু হয়।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক সাব্বির আহমেদ ও তাঁর সহকারী রায়হান ইসলামকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে।