হাসপাতালের করিডোরে হাঁটানো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী মামুন মিয়াকে। গতকাল বিকেলে পার্কভিউ হাসপাতালে
হাসপাতালের করিডোরে হাঁটানো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী মামুন মিয়াকে। গতকাল বিকেলে পার্কভিউ হাসপাতালে

‘খুলি জোড়া লাগেনি, তাকে নিয়ে ফটোসেশন’

‘আমার ভাইটার মাথার খুলি এখনো জোড়া লাগানো হয়নি। তাকে বলা হচ্ছে সুস্থ। আমি কিছুক্ষণের জন্য রুমে ছিলাম না। পরে মামুনের বন্ধুরা আমাকে জানায়, তাকে হাঁটানো হয়েছে। ফটোসেশন-ভিডিও করা হয়েছে। বলা হচ্ছে, সে সুস্থ। অথচ সে কাউকে চিনতে পারছে না। এ অবস্থায় তাকে কীভাবে হাঁটানো হলো?’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন মাসুদ রানা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার বড় ভাই তিনি।