
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ডিমবাহী ট্রাক উল্টে সড়কে পড়া ডিম কুড়ানোর সময় দ্রুতগতির একটি বাস তাদের পিষে দেয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা ছয়টি বাস-ট্রাকে আগুন দেয়, মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলালউদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।