ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স ছিল ১০ মাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৫ শিশু।

মারা যাওয়া শিশুটির নাম জোবাইদ। সে জেলার ত্রিশাল উপজেলার জয়নাল হোসেনের ছেলে। ১৮ এপ্রিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। পরে ২০ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির শরীরে হাম শনাক্তের জন্য কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৭ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৭৪৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৬৭ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৫ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ৪৭ শিশু হাসপাতাল ছেড়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৬ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও নতুন ২৭ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।