জামাতুল আনসারের চার সদস্য গ্রেপ্তার

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার  প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল আবসার  বলেন, জঙ্গি সংগঠনটির আদর্শে উদ্বুদ্ধ  হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহিন জঙ্গলে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা।  

নুরুল আবসার আরও বলেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও বহদ্দারহাট ক্যাম্পে এ বিষয়ে ব্রিফিং করবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। সেখানে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক উপস্থিত থাকবেন। সেখানে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।