সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

এক মাস আগে দেশে এসেছিলেন, সড়ক দুর্ঘটনায় গেল প্রাণ

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ সোলেয়মান (৩৭)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কাতারপ্রবাসী সোলেয়মান এক মাস আগে দেশে আসেন বলে জানায় পুলিশ।

নগরের বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ফিশারিঘাট এলাকায় একটি সেতুর ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলই অতিরিক্ত গতি ছিল। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত সোলেয়মানের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুণছড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মান্নান।