কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে নাম আসছে ইমনের
কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে নাম আসছে ইমনের

ডেভিড ইমন যেভাবে সন্ত্রাসী হয়ে উঠলেন

অল্প সময়ে চট্টগ্রামের অপরাধজগতে পরিচিত হয়ে ওঠেন ডেভিড ইমন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর নাম উঠে এসেছে বারবার। মাত্র কয়েক বছরে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে হয়েছে ১৫টি মামলা। পুলিশ বলছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন তিনি।