বোমা নিষ্ক্রিয়করণ দল এসে নিশ্চিত করে, এটি বোমা নয়, শক্তিশালী পাওয়ার ব্যাংক ও স্পাই ক্যামেরাসদৃশ বস্তু। আজ রোববার সকালে গাজীপুরের কাপাসিয়া ‍উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি কার্যালয়ে
বোমা নিষ্ক্রিয়করণ দল এসে নিশ্চিত করে, এটি বোমা নয়, শক্তিশালী পাওয়ার ব্যাংক ও স্পাই ক্যামেরাসদৃশ বস্তু। আজ রোববার সকালে গাজীপুরের কাপাসিয়া ‍উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি কার্যালয়ে

ভূমি কার্যালয়ে বোমা ভেবে আতঙ্ক, পরে পাওয়া গেল পাওয়ার ব্যাংক

দরজা খুলে ভূমি কার্যালয়ে পরিচ্ছন্নতার কাজ করছিলেন এক কর্মী। হঠাৎ সাদা রঙের চারকোনা একটি বস্তু দেখে চমকে ওঠেন তিনি। সেটিতে মিটিমিটি বাতি জ্বলছিল। টাইম বোমা ভেবে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে নিশ্চিত করে, এটি বোমা নয়, শক্তিশালী পাওয়ার ব্যাংক ও স্পাই ক্যামেরাসদৃশ বস্তু।

গাজীপুরের কাপাসিয়া ‍উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে আতঙ্ক ছড়ানো ওই বস্তুটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। কার্যালয়ের ভেতর শৌচাগারের কাছে ওই বস্তু পাওয়া যায়।

ভূমি কার্যালয়ের কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে নিয়ম অনুযায়ী কার্যালয়ে পরিচ্ছন্নতার কাজ করছিলেন একজন কর্মী। হঠাৎ শৌচাগারের পাশে একটি সাদা চারকোনা বস্তু দেখতে পান তিনি। বস্তুটিতে থাকা দুটি বাতি মিটিমিটি জ্বলছিল। এর সঙ্গে কিছু তার প্যাঁচানো ছিল। এটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। অফিসের অন্য কর্মকর্তাদের বিষয়টি জানালে তাঁরাও এ বস্তু দেখে চিনতে পারছিলেন না। কেউ বলছিলেন টাইম বোমা, আবার কেউ সন্দেহ করছিলেন এটি সাধারণ বোমা হতে পারে। পরে কাপাসিয়া থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশে এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়। তারা এসে এটিকে মুঠোফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার সাধারণ পাওয়া ব্যাংক হিসেবে শনাক্ত করে। এর সঙ্গে একটি স্পাইক্যামসদৃশ বস্তু যুক্ত ছিল।

কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি প্রথম আলোকে বলেন, ‘ভূমি কার্যালয়ে ওই বস্তু ভীতি ছড়ানোর জন্য হয়তো কেউ ফেলে রেখেছিল। এ ছাড়া এর আর কী উদ্দেশ্য থাকতে পারে, তা আমরা ধারণা করতে পারছি না।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, ‘আমরা বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে ওই বস্তু উদ্ধার করে থানায় এনেছি। এটি কোনো বোমা নয়, একটি পাওয়ার ব্যাংক ও সঙ্গে ছিল একটি স্পাইক্যামসদৃশ বস্তু।’