লাশ
লাশ

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

ময়মনসিংহ নগরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে নগরের সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুররের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহের নগরের সানকিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান এক তরুণ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের পরিচয় শনাক্তের কাজ চলছে।’