লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে ধরা ৬ মামলার আসামি

লক্ষ্মীপুর জেলার মানচিত্র
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশে তৈরি একটি এলজি, একটি কার্তুজসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মেঘনা রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসমান গণি ওরফে পিয়াস (২৫) নামের ওই যুবকের বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নবীনগর গ্রামে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া আজ রোববার অস্ত্র আইনে তাঁকে আসামি করে আরেকটি মামলা করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ওসমান গণি পৌরসভা এলাকায় অস্ত্রটি বিক্রি করতে এনেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিভিন্ন থানায় আগেও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। আজ আরেকটি মামলা হলো।