হামলায় ক্ষতিগ্রস্ত জানালার কাচ। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায়
হামলায় ক্ষতিগ্রস্ত জানালার কাচ। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায়

হান্নান মাসউদের বিরুদ্ধে: ছাত্রদল নেতার বাড়িতে হামলা

নোয়াখালীর হাতিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার ওরফে জিসানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে কথা বলায় এনসিপি কর্মীরা এ হামলা চালিয়েছে। মাসউদের বিরুদ্ধে ৩ কোটি টাকার ডিল সংক্রান্ত অভিযোগ সামাজিক মাধ্যমে শেয়ারের পর এ ঘটনা ঘটে। মাসউদ অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটক বলেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ দিতে বলেছে।