সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গণভোটে চারটিতে ‘হ্যাঁ’ এবং একটি আসনে ‘না’ জয়ী হয়েছে। অন্যদিকে সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ৮১৩টি। এখানে ‘না’ ভোট দিয়েছেন ৬৯ হাজার ৬৯৪ জন ভোটার। এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।
এই আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) ‘না’ জয়ী হয়েছে। এখানে ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৬৭ হাজার ৪১০ জন ভোটার।
এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাছির চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৭৪ জন। ‘না’ ভোট পড়েছে ৪৫ হাজার ৪১৯টি। এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।
এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯টি। ‘না’ ভোট দিয়েছেন ৫৩ হাজার ৯১৮ জন।
এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নূরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪টি। ‘না’ ভোট দিয়েছেন ৭৬ হাজার ৫৩০ জন।
এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।