পুলিশের অভিযানে গ্রেপ্তার মোবারক হোসেন ইমন
পুলিশের অভিযানে গ্রেপ্তার মোবারক হোসেন ইমন

ইমনের মাসে কোটি টাকা চাঁদা, সাজ্জাদকে অর্ধেক!

পুলিশের অভিযানে গ্রেপ্তার চট্টগ্রামের সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন মাসে গড়ে ১ কোটি টাকা চাঁদা নিতেন। এর অর্ধেক যেত বিদেশে পলাতক সাজ্জাদ আলীর কাছে, বাকিটা নিজে রাখতেন। গত ২৯ জুলাই যশোর থেকে গ্রেপ্তার ইমন বর্তমানে ফটিকছড়ি হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে আছেন। তিনি পুলিশকে জানান, ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে বিদেশি নম্বর থেকে হুমকি ও গুলি চালিয়ে চাঁদা আদায় করতেন। ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।