টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (৭০) শুক্রবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি ভারতে চলে যান। বার্ধক্যজনিত নানা জটিলতা এবং মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তাঁর মৃত্যু হয়। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে ‘ভিপি জোয়াহের’ নামে পরিচিত এই প্রবীণ আইনজীবীর মরদেহ দেশে এনে দাফন করতে চায় পরিবার।