বাগেরহাটে গভীর রাতে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার

ধর্ষণ
প্রতীকী ছবি

বাগেরহাট সদর উপজেলায় এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে রাতেই বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় ওই নারী বাড়িতে একাই থাকতেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী আজ সোমবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন,গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে স্থানীয় পাঁচ যুবক তাঁকে তুলে বাড়ির বাগানে নিয়ে যান। সেখানে তাঁরা তাঁকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। তিনি পাঁচ যুবককেই চিনতে পেরেছেন। এলাকায় তাঁরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই ঘটনায় তিনি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা ও ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।