
ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ সকাল ৯টার কিছু আগে ছয়তলা ভবনটির ছয়তলায় আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে কেরানীগঞ্জ ও সদরঘাট নদী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সকাল সোয়া নয়টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।