
খুলনার রূপসা থেকে একটি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধারের ঘটনায় শাহাজাদী নামের এক প্রসুতি ও তার ১১ দিনের কন্যাসন্তানকে কারাগারে পাঠানো হয়েছে। ছেলে না হওয়ায় শাহাজাদীকে তার স্বামী হাসপাতালে ফেলে যান। পরে তিনি অন্য এক প্রসূতির সন্তান চুরি করেন। চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুজন প্রথমে মামলা করলেও পরে তা চালাতে চান না। আদালত শাহাজাদী ও তার মায়ের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।