শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়

পদ্মা সেতুর কাছে আ.লীগ–বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। একজন নিহত হওয়ার খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।