দিনাজপুরে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করলেন ইউএনও, পালিয়ে গেলেন বর

বাল্যবিয়ে
প্রতীকী ছবি

দিনাজপুরে প্রতিবেশীর বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) গায়েহলুদের আয়োজন চলছিল। কিছুক্ষণের মধ্যেই বরপক্ষের লোকজনও গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তবে এর মধ্যে হঠাৎ ওই অনুষ্ঠা‌নে থানা–পুলিশসহ উপ‌স্থিত হলেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এদিকে ইউএনও আসার খবর পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে গেলেন বর। পরে পু‌লিশ ও স্থানীয়‌ জনপ্রতি‌নি‌ধি‌দের সঙ্গে নি‌য়ে ওই ছাত্রীর বাবাকে বুঝিয়ে বি‌য়ের আ‌য়োজন বন্ধ ক‌রেন ইউএনও।

গতকাল বৃহস্প‌তিবার রা‌তে দিনাজপুর পৌর শহরে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার ওই ছাত্রীর সঙ্গে প্রবাসী এক তরুণের (২৪) বিয়ে হওয়ার কথা ছিল। তবে ইউএনও মর্তুজা আল মুঈদের দাবি, আজ বিয়ের দিন নির্ধারণ করা থাকলেও গতকাল রাতেই কৌশলে প্রবাসী তরুণের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল দুই পরিবার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দে‌বেন না—এই মর্মে ওই ছাত্রীর মা ও বাবা মুচলেকা দিয়েছেন। তাঁরা যদি এই অঙ্গীকার ভঙ্গ ক‌রেন, তাহলে বাংলাদেশের ফৌজদারি মামলায় অভিযুক্ত করে আইনের আওতায় আনা হবে। এ সময় সেখানে আরও উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় পৌর কাউন্সিলর জুল‌ফিকার আলী ও কোতোয়ালী থানার পু‌লিশ সদস্যরা।

ওই ছাত্রীর বাবা ব‌লেন, ‘নি‌জের ভুল বুঝ‌তে পে‌রে‌ছি। ইউএনও স্যার আমা‌দের‌কে বু‌ঝি‌য়ে‌ছেন। মে‌য়ের পড়াশোনা চা‌লি‌য়ে যে‌তে ব‌লে‌ছেন। পড়া‌শোনার বিষ‌য়ে সহ‌যো‌গিতা করার আশ্বাসও দি‌য়ে‌ছেন। ১৮ বছর না হওয়া পর্যন্ত মে‌য়ে‌কে বি‌য়ে দে‌ব না।’

ইউএনও মর্তুজা আল মুঈদ ব‌লেন, স্থানীয় সূ‌ত্রে গতকাল রাতে খবর পাওয়া যায়, পৌর শহরে এক‌টি বাল্যবিবাহের আয়োজন চলছে। পরে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে বিষয়‌টির সত্যতা পাওয়া যায়। মূলত গায়েহলু‌দের আ‌য়োজন হ‌লেও বর ও কনেপক্ষের উদ্দেশ্য ছিল তাঁরা কৌশলে বি‌য়ে সম্পন্ন ক‌রবেন। তবে থানা–পুলিশ ও জনপ্রতিনিধির সহায়তায় বিয়ের আ‌য়োজন বন্ধ করা হ‌য়ে‌ছে। ওই ছাত্রীর মা–বাবা লি‌খিত অঙ্গীকারনামা দিয়েছেন। আজ বরপক্ষের লোকজনকেও দেখা করার জন্য বলা হ‌য়ে‌ছে।