মো. রিয়াদ রশিদ
মো. রিয়াদ রশিদ

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে হামলায় বাংলাদেশি নিহত

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কিশোরগঞ্জের তরুণ মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। তাঁর বন্ধু লিমন দত্ত শুক্রবার (১০ মে) সন্ধ্যায় রিয়াদের পরিবারকে ফেসবুক মেসেঞ্জারে এ খবর জানান। গত ২ মে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান সৈন্য মারা যান, আহত হন তিনজন। ২০২৪ সালের অক্টোবরে একটি প্রতিষ্ঠানে চাকরি করতে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। গত ৭ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে রিয়াদসহ আরও অনেক বাংলাদেশি যোগ দেন।