রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার (গঙ্গারাম) এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবরোধকারীরা। গতকাল সকালে তোলা
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার (গঙ্গারাম) এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবরোধকারীরা। গতকাল সকালে তোলা

সাজেকে অবরোধ, পর্যটকদের আতঙ্কের ফেরা

নারায়ণগঞ্জ থেকে সাজেক ভ্রমণে আসা মোহাম্মদ নাঈমসহ ২৯৩৩ পর্যটক অবরোধের মুখে নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়ি ফেরার পথে বাঘাইছড়ির উজো বাজারে অবরোধকারীদের বাধার মুখে পড়েন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটলে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। নাঈম বলেন, "মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।" সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধের কারণে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।