দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশ। আজ সকালে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায়
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশ। আজ সকালে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায়

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক

বাসের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গেল পিকআপ ভ্যান

চট্টগ্রামের চন্দনাইশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটির চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগিচাহাট এলাকার মক্কা পেট্রলপাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে চন্দনাইশের ওই এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি উল্টে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশ। দুর্ঘটনায় বাসচালক ও তাঁর সহকারী আহত হলেও যাত্রীরা রক্ষা পেয়েছেন। আহত দুজনকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈগল পরিবহন নামের ওই যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।