লাশ
লাশ

গাজীপুরে নিখোঁজের ১২ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার, পাঞ্জাবি দেখে শনাক্ত

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১২ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালের পাশে পড়ে থাকা পাঞ্জাবি দেখে স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।

গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের একটি ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় এক শিশু মাছ ধরতে গিয়ে প্রথমে কঙ্কালটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানায়। পরে এলাকাবাসী সেখানে গিয়ে কঙ্কালের পাশে থাকা পাঞ্জাবি দেখে সন্দেহ হলে থানায় খবর দেন।

খবর পেয়ে জাকির হোসেন ঘটনাস্থলে এসে পোশাক দেখে কঙ্কালটি শামসুল হকের (৮০) বলে শনাক্ত করেন। তিনি শামসুলের জামাতা।

শামসুল হক শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দা। স্ত্রী মারা যাওয়ার পর পারিবারিক কারণে তিনি ২০২১ সালে নিজমাওনা গ্রামে মেয়ের বাড়ির পাশে জমি কিনে সেখানে বসবাস করছিলেন।

৩ জুলাই থেকে শামসুল হক নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় সেদিনই শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ৩ জুলাই থেকে শামসুল হক নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় সেদিনই শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর বাড়ির অদূরেই একটি ঝোপ থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।