ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। সম্প্রতি তোলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। সম্প্রতি তোলা

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ৩৬ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৩৬ জন শিশু হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৫৭৭ শিশু। এদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৪৭ শিশু। মৃত্যু হয়েছে ১৩ জন শিশুর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে আরও ১০ শিশু ছাড়া পেয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এই সময়ে নতুন কোনো শিশুর মৃত্যু হয়নি।