লাশ
লাশ

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে নদীর কিনারায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। এরপর নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, লাশটি তিন–চার দিন আগের। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। লাশটি পচে অনেকটাই বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।