লাশ
লাশ

ফরিদপুর–২

নির্বাচনী সভায় অসুস্থ হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ফরিদপুরের সালথায় নির্বাচনী সভায় অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৬৮) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে সালথা মডেল মাধ্যমিক সরকারি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

গতকাল বিকেলে বিএনপির প্রার্থী শামা ওবায়েদের নির্বাচনী সভা ছিল। ওই সভায় এসে বিকেল সাড়ে চারটার দিকে অসুস্থ হয়ে পড়েন সিদ্দিক মাতুব্বর। এরপর সালথা ফায়ার সার্ভিসের একটি দল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বলেন, সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান।

এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান।