ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল–২০২২ সেমিস্টারের নবীনবরণ

অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য সহিদ আকতার হুসাইন
ছবি: সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির ফল-২০২২ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ ও মো. আলী আজম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসিই বিভাগের অধ্যাপক নোভা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মাহফুজুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার জাহিদ ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান নিজেদের ফ্যাকাল্টির পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে একজন অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ক্লাব কার্নিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নোভা আহমেদ ও সহিদ আকতার হুসাইন ক্লাব কার্নিভ্যাল উদ্বোধন করেন। কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের ২১টি ক্লাব অংশ নেয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।