সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ ফেব্রুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: বাসস

আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় এমন পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিস্তারিত পড়ুন...

গণতন্ত্র সূচকে দুই ধাপ পেছাল বাংলাদেশ

১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)

গণতন্ত্র সূচকে গতবারের তুলনায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৭৫তম। আর বাংলাদেশে এখনো ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ রয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশ করা ২০২৩ সালের গণতন্ত্র সূচকে (ডেমোক্রেসি ইনডেক্স) এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে ইআইইউ।
বিস্তারিত পড়ুন...

‘বাবা, তুমি কে আমি জানি। তুমি হলে সরকারের মন্ত্রী?’

একটা লোক বেলুনে চড়ে ভেসে বেড়াচ্ছেন। তাঁর যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তিনি ভাসছেন, তবে বেলুনের ওপরে তাঁর নিয়ন্ত্রণ নেই। তিনি বেশ নিচুতেই নেমে এসেছেন। তবে একেবারে মাটির কাছাকাছিও নন তিনি। মাটি থেকে হাত ত্রিশেক ওপর দিয়ে তিনি ভেসে চলেছেন অজানার দিকে। ভাসমান লোকটা দেখলেন, নিচে আরেকজন মানুষ কী যেন করছে। বেলুনে চড়া মানুষটি চিৎকার করে উঠলেন, ও ভাই, ও ভাই, আপনি কি জানেন, আমি কোথায়?
বিস্তারিত পড়ুন...

সরকারি চাকরিতে থাকলে ধর্ষণের অভিযোগ কেন ‘হালকা’ হয়ে যায়

ফৌজদারি অপরাধে অপরাধীর বিচার, বিশেষ করে ধর্ষণ মামলায় জামিন না দিয়ে নির্দিষ্ট বিচারিক আদালতে দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা কোনো বিশেষ ছাড় পেতে পারেন না।
বিস্তারিত পড়ুন ...

রাশিয়ায় কারাবন্দী নাভালনির মৃত্যু, পুতিনের সমালোচনায় বিশ্বনেতারা

২০২১ সালের ২ ফেব্রুয়ারি মস্কোর একটি আদালতে মামলার শুনানি চলাকালে কাঁচে ঘেরা একটি কক্ষে দাঁড়িয়ে অ্যালেক্সি নাভালনি

রাশিয়ায় কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন তিনি। ৪৭ বছর বয়সী নাভালনি গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিস্তারিত পড়ুন...