শুভ সকাল। আজ ৪ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ছাত্র-জনতার ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে বুধবার। দিনটি সামনে রেখে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। বিস্তারিত পড়ুন...
আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। বিস্তারিত পড়ুন...
বেলা ঠিক ১১টা। খুলনা নগরের হাদিস পার্ক-সংলগ্ন মান্নান চটপটির গলির শেষ মাথার ছয়তলা বাড়িটির নিচের গ্যারেজের সামনে তখন অনেক মানুষ। স্বজন, প্রতিবেশী, পরিচিতজন সবার চোখ রাস্তার দিকে। অপেক্ষা একটি গাড়ির জন্য। লাশবাহী ফ্রিজার গাড়িটি এসে থামল। ভেতরে ৩০ বছর বয়সী অক্ষর শৌভিক রায়ের নিথর দেহ। কিছুক্ষণ পর পেছনের ডালা খোলা হলো। সঙ্গে সঙ্গে বুকফাটা কান্নার আওয়াজ।
বিস্তারিত পড়ুন...
চলতি মাসে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ইসলামিক প্রজাতন্ত্র-পরবর্তী ইরানের নেতা হিসেবে বসানোর লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে তাঁকে নিজেদের গোয়েন্দা ‘অ্যাসেট’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। বিস্তারিত পড়ুন...
সিনেমার সাফল্য, জনপ্রিয়তা কিংবা অভিনয়জীবনের অর্জনের পাশাপাশি এখন তারকাদের প্রভাবের আরেকটি গুরুত্বপূর্ণ হিসাব ধরা হয় সামাজিক যোগযোগমাধ্যম। বাংলাদেশে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ফেসবুক অনুসারীর সংখ্যা। অবশ্য কোনো তারকার অভিনয়দক্ষতা, সাফল্য বা গ্রহণযোগ্যতার মানদণ্ড এটি নয়; বরং সামাজিক যোগযোগমাধ্যমে তাঁর উপস্থিতি ও জনপ্রিয়তার একটি আলাদা চিত্র তুলে ধরে। এ তালিকায় ঢালিউডের নায়িকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পরীমনি।
বিস্তারিত পড়ুন...