আব্দুস সালাম ব্যাপারী
আব্দুস সালাম ব্যাপারী

এক কর্মকর্তাকে ঢাকা ওয়াসার এমডি করতে ‘কৌশল’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আব্দুস সালামকে নিয়োগের জন্য একাধিকবার সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তির শর্ত। নিয়োগের যোগ্য করতে তাঁকে পদোন্নতিও দেওয়া হয়েছে। তারপর কোনো ধরনের সাক্ষাৎকার ছাড়াই তিনজনের তালিকায় আব্দুস সালামের নাম সবার ওপরে দিয়ে পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হয়েছিল। বিজ্ঞপ্তি দেখে অনেকে আবেদনও করেছিলেন।