এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে

এলপি গ্যাসের দোকান দুদিন বন্ধ রাখার ঘোষণা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি মানা না হলে টানা দুই দিন বন্ধ রাখার পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান।