সরাসরি

বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট: তানজিদ–সাদমানের ব্যাটে বাংলাদেশের ভালো শুরু

০৬: ৩৭

ওয়ানডে মেজাজে তানজিদ

বাংলাদেশ ১ম ইনিংস: ৭ ওভারে ৩২/০

জীবন পেলেন সাদমান। সপ্তম ওভারে ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে হাশমতউল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়েছিলেন সাদমান। মিস করেছেন শহীদি। অন্য প্রান্তে ওয়ানডে মেজাজে ২৪ বলে ২১ রান করেছেন তানজিদ।

০৬: ১৭

বাংলাদেশের সাবধানী শুরু

বাংলাদেশ ১ম ইনিংস: ৩ ওভারে ৯/০

এখনো তেমন কিছুই ঘটেনি। তানজিদ হাসান ও সাদমান সাবলীলভাবেই শুরুটা করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চোখ বড় সংগ্রহের দিকেই থাকবে।

এই মাঠে প্রথম ইনিংসে দলীয় গড় স্কোর ৩৬০।

০৫: ৫০

দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।

০৫: ৪৮

কেন আগে ব্যাটিং

উইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে।
টসের সময় নাজমুল হোসেন
০৫: ৩৭

টস

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

০৪: ১৪

স্বাগতম

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে এটাই প্রথম টেস্ট বাংলাদেশ দলের।

তিন বছরে ৮ টেস্ট খেলতে না পারলে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে নাম ওঠে না। বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আফগানিস্তানের এই সময়ের মধ্যে ষষ্ঠ টেস্ট। র‌্যাঙ্কিংয়ে নাম তুলতে তাদের আরও দুটি টেস্ট খেলতে হবে। এতটুকু পড়ে নিশ্চয়ই আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে। তাহলে কিন্তু একটু ভুলই করবেন।

আবুধাবিতে অনুশীলনে বাংলাদেশ দল। ছবিটি গতকালের
বিসিবি

কেন ভুল হবে সেটা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

র‍্যাঙ্কিংয়ে না থাকা আফগানিস্তানও কেন বাংলাদেশের চ্যালেঞ্জ

বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে এতদিন ছড়ি ঘুরিয়েছেন কারা? মানে কাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো—তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে সেরা পারফর্মার কারা