বাংলাদেশে চার দফা কম্পন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস জানায়, রাজধানী ঢাকাসহ সারা দেশে পরপর চার দফা ভূমিকম্প অনুভূত হয়। বেলা ১টা ৫ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের প্রায় ৬১১ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে নেপালে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এরপর বেলা ১টা ১৭ মিনিটে, ১টা ৩৪ মিনিটে এবং ১টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এসব ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৬, ৫ দশমিক ৩ ও ৬ দশমিক শূন্য।