ভূমিকম্পে দেশজুড়ে ক্ষয়ক্ষতি

কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আজ শনিবার দুপুরে গোটা দেশ কেঁপে ওঠে। এই ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ ঘটনায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ভূমিকম্পজনিত কারণে বগুড়ার দুপচাঁচিয়ায় একজন এবং টাঙ্গাইলের মির্জাপুরে একজনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার ও ফাটল ধরার খবর পাওয়া গেছে।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

দুই দফা ভূমিকম্পনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজুরলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। 

ছবি: ফোকাস বাংলা

ভূমিকম্পনে এভাবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজুরলি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ধসে পড়ে। 

ছবি: ফোকাস বাংলা

ভূমিকম্পের আঘাতে রাজধানীর বংশালে বহুতল এই ভবনটি হেলে পাশের ভবনে লেগে যায়। এ সময় ওই ভবনে বসবাসরত বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে আসে। 

ছবি: ফোকাস বাংলা

ভূমিকম্পের কারণে রাজধানীর চকবাজার মাউরারটেক এলাকার ২১ / ১২ নম্বর বাড়িটিতে ফাটল ধরেছে। এ ছাড়া বাড়িটি কিছুটা হেলেও পড়েছে। 

ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

রাজশাহীতে দুই দফা ভূমিকম্পনে কাদিরগঞ্জ এলাকার হলুদ রঙের এই বাড়িটি পাশের ভবনে হেলে পড়েছে। 

ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় পানোরামা প্লাজা নামের এই ভবনটিতেও ফাটল দেখা গিয়েছে। 

ছবি: প্রথম আলো

ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে মাঠে এসে বসে পড়ে।